কৃষিমন্ত্রীর বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত : কাদের
২১ জুন, ২০২৬ ১১:২১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কৃষিমন্ত্রীর বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত : কাদের

এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি
১৮-১২-২০২৩ ০৬:৪৫ অপরাহ্ন
কৃষিমন্ত্রীর বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত : কাদের
বিএনপির নেতাদের গ্রেপ্তার নিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক যে বক্তব্য দিয়েছেন তা তাঁর ব্যক্তিগত মত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়। দলীয় নিয়মনীতি ভঙ্গ করে, গণতন্ত্রের প্রতি যে কমিটমেন্ট সেটা বিনষ্ট করে আওয়ামী লীগ এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি বা কাউকে দেবে এটা কখনো সঠিক হতে পারে না। এ ধরনের প্রস্তাব সরকার এবং দল দেয়নি।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাদের এ মন্তব্য করেন। এ সময় তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের ৪০ জন বুদ্ধিজীবীর দেওয়া বিবৃতির সমালোচনা করেন। বলেন, ‘আগুন সন্ত্রাস বন্ধের আহ্বান না জানিয়ে যারা নির্বাচন নিয়ে কথা বলছেন তারা বিএনপির দালাল। এসব বুদ্ধিজীবীরা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছেন।

ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনে এ পর্যন্ত ২৭টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। প্রার্থী সংখ্যা ১৮৮৬ জন। স্বতন্ত্র ৩৫৭ জন। নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি চলছে।

আগামী ২৭ ডিসেম্বর দলের সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে।

বিএনপি নেতা মঈন খানের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘৭ জানুয়ারি সারা বাংলাদেশের দিকে একটু নজর দিয়েন, ভোটকেন্দ্রের দিকে একটু তাকায়েন তাহলে বুঝতে পারবেন সারা দেশের মানুষ ভোট দেওয়ার জন্য কতটা উন্মুখ হয়ে আছে।’

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনকে মানুষ বিশ্বাস করে না। আগামী ৫ বছরও তারা আন্দোলনের ডাক দিয়ে যাবে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।


এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ১৮-১২-২০২৩ ০৬:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 125 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া