শিরোনামঃ
এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ১৮-১২-২০২৩ ০৭:১৯ অপরাহ্ন |
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার লোকসভার ৩০ জন রাজ্যসভার ৩৫ এমপিকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে লোকসভার ৩ জন এবং রাজ্যসভার ১১ জন এমপিকে রাখা হয়েছে ‘বিশেষ’ জোনে। পার্লামেন্টের প্রিভিলেজ কমিটির প্রতিবেদন আসার পর এই ১৪ এমপির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে লোকসভার বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের অন্যতম মুখপাত্র অধীর রঞ্জন চৌধুরী এবং উপনেতা গৌরব গগৈও রয়েছেন এবং রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও রয়েছেন।
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর লোকসভায় অধিবেশন চলাকালে স্থানীয় সময় দুপুর ১টার দিকে সেখানে ঢুকে রং বোমা ছোড়েন দুই যুবক। কেউই এ ঘটনায় হতাহত হয়নি, তবে গোটা অধিবেশন কক্ষে এ সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পার্লামেন্টে জঙ্গি হামলা হয়েছে— এই আতঙ্কে অনেক এমপি ছোটাছুটি শুরু করেন।
হামলাকারী দুই যুবক এবং তাদের সহযোগীদের ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু এই ঘটনার জের ধরে পার্লামেন্টের বিরোধী দলীয় এমপিরা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র জবাবদিহিতা চান এবং দাবি করেন, অমিত শাহকে পার্লামেন্ট অধিবেশনে এ ব্যাপারে বক্তব্য দিতে হবে।
এই দাবির পক্ষে অধিবেশনের সভায় ‘হট্টগোলের’ প্রতিবাদে গত শনিবার ১৩ এমপিকে শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করেছিলেন ওম বিড়লা। তারই ধারবাহিকতায় আজ সোমবার এই ৩০ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।
পার্লামেন্টের সূত্রে জানা গেছে, অমিত শাহ’র জবাবদিহিতা চেয়ে শনিবার অধিবেশন চলাকালে এই এমপিরা ব্যাপক হট্টগোলের পাশাপাশি প্ল্যাকার্ড প্রদর্শনও করেছিলেন। এই ব্যাপারটিকে আমলে নিয়েই এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার এক ভাষনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বোমা হামলার এই ঘটনায় পার্লামেন্টে ক্ষোভ প্রকাশ না করে তদন্তের দাবি তোলা উচিত বিরোধী এমপিদের। সূত্র : এনডিটিভি
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া