শিরোনামঃ
এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ১৮-১২-২০২৩ ০৭:৪৮ অপরাহ্ন |
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থী ও প্রার্থীর পক্ষে প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগের পাঁচ মনোনীত প্রার্থীসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৯ প্রার্থী। এর মধ্যে চাঁদপুর-৩ ও চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক এমপি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া।
এদিকে চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী বাতিল হওয়ার কারণে আওয়ামী লীগের ড. সেলিম মাহমুদের প্রতিদ্বন্দ্বী ছিল জাতীয় পার্টির ড. শহীদুল্লাহ। তিনিও ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। যে কারণে এই আসনে বর্তমানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে জাসদের সাইফুল ইসলাম ও ইসলামিক ফ্রন্টের মো. সেলিম প্রধান।
এর আগে ৫টি আসনে মনোনয়নপত্র জমা দেন ৪৩ জন। বৈধ হয় ৩২ জনের। বাতিল হয় ১১ জনের। বাতিলের বিরুদ্ধে আপিল করেন ৬জন। গ্রহণের বিরুদ্ধে আপিল করেন ৩ জন এবং আপিল মঞ্জুর হয় ৩ জনের। প্রার্থিতা প্রত্যাহার করেন ৬ জন এবং বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২৯ জন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া