চাঁদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান খানের নির্বাচনি প্রচারনা শুরু
২০ মে, ২০২৬ ০৮:৩২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান খানের নির্বাচনি প্রচারনা শুরু

মো. আজিজুর রহমান
২০-১২-২০২৩ ০৬:৫০ অপরাহ্ন
চাঁদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান খানের নির্বাচনি প্রচারনা শুরু
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) নির্বাচিনী এলাকার স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান নির্বাচনি গনসংযোগ ও প্রচার-প্রচারনা শুরু করেছেন। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার বাগাদী ইউনিয়ন থেকে তিনি গনসংযোগ ও প্রচারাভিযান শুরু করেন। বিকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বাগাদী চৌরাস্তা, নানুপুর সকদী, গাসীপুর, ডালীর ঘাটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়াও ৩ নং ওয়ার্ডে পশ্চিম সকদি মাদানিয়া আলিম মাদ্রাসায় সাধারণ জনগনের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় মোঃ রেদওয়ান খান বোরহান বলেন,আমি একা বিজয় আনতে পারবোনা, আপনারা যদি আমার প্রতু আন্তরিক কয়ে কাজ করেন তাহলে আমি বিজয়ী হতে পারবো। ভোট আপনার আমানত একবার এই আমানত রক্ষা করুন। নিজেকে বিক্রি না করে সঠিক সিদ্ধান্ত নিয়ে এবারে সংসদ নির্বাচনে ভোট দিবেন। আমি আমার নিজের জন্য জনপ্রতিনিধি হতে আসিনি সাধারণ জনগনের জন্য কাজ করতে আসছি। তাই আপনাদের সকলের সহযোগিতায় ভোটকেন্দ্র গিয়ে ট্রাক মার্কায় ভোটি দিয়ে আমাকে বিজয়ী করুন। তিনি একটি স্লোগানে বলেন, নফস জবান এক করো ট্রাক মার্কায় সিল মারো। অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মুকবুল হোসেন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল। এসময় স্থানীয় রাজনৈতিক ব্যাক্তীবর্গ সাধারণ ভোটারগন উপস্থিত ছিলেন।

মো. আজিজুর রহমান ২০-১২-২০২৩ ০৬:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 243 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া