শিরোনামঃ
মো. আজিজুর রহমান ২১-১২-২০২৩ ০২:৫৩ অপরাহ্ন |
চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ দীপু মনি এমপি নির্বাচনি প্রচার প্রচারনার অংশ হিসেবে হাইমচরে মহিলা সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার চরভৈরবী ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মাহিল সমাবেশ করছেন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন দিয়েও তার সবকথা রেখেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চাঁদপুর হাইমচরে ব্যপক উন্নয়ন করা হয়েছে।
শুধুমাত্র নৌকায় ভোট দেওয়ায় এতসব উন্নয়ন সম্ভব হয়েছে। আগামী ৭ জানুয়ারী উৎসব করে সকলে ভোট কেন্দ্রে যাবেন। এবার অবাদ, সুষ্ঠু ও শান্তিপূর্ন নিবাচন হবে।
এসময় হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলি আহমদ মাষ্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস লিটন এর সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া