ডাঃ দীপু মনিকে বিজয়ী করতে যুবলীগকে ভূমিকা রাখতে হবে
২১ জুন, ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন

  

ডাঃ দীপু মনিকে বিজয়ী করতে যুবলীগকে ভূমিকা রাখতে হবে

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২১-১২-২০২৩ ০৯:২৪ অপরাহ্ন
ডাঃ দীপু মনিকে বিজয়ী করতে যুবলীগকে ভূমিকা রাখতে হবে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে (সদর ও হাইমচর) বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব ডাঃ দীপু মনি নৌকা মার্কা সমর্থনে চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে রেলওয়ে আক্কাস আলী একাডেমীতে সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ  বক্তব্যে বলেন, ২০০৮ সালে আমরা অনেকেই আলহাজ্ব ডাঃ দীপু মনি কে অনেকেই চিনতাম না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা দিয়ে চাঁদপুরবাসীকে একজন দীপু মনিকে উপহার দিয়েছেন। তিনি নির্বাচিত হয়ে চাঁদপুরের মানুষের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন রোধ করেছেন। এরপর তিনি স্কুল, কলেজ, রাস্তা-ঘাট, কালভার্ট, বিশ্ববিদ্যালয়সহ সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন।
 
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা মার্কার প্রার্থী ডাঃ দীপু মনিকে বিজয়ী করতে যুবলীগকে ভূমিকা রাখতে হবে। এজন্য প্রতিটি ওয়ার্ডে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনার সাথে আমার মতের, চলাফেরার বিরোধ থাকতে পারে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা মার্কার প্রার্থীকে আমাদের বিজয়ী করতে হবে।
 
পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলী হোসেন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য ইকবাল হোসেন বেপারী, পৌর যুবলীগের সদস্য অ্যাড. কবির হোসেন চৌধুরী, নুর রহমান এনার, স্বপন পাটওয়ারী, সুমন, ৭নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক শাহিন মাঝি।
 
এসময় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
 
 

চাঁদপুর বুলেটিন ডেস্ক ২১-১২-২০২৩ ০৯:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 157 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া