শিরোনামঃ
আলআমিন ভূঁইয়া ২১-১২-২০২৩ ১০:০২ অপরাহ্ন |
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মনোননীত কচুয়া আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদকে বিজয় নিশ্চিত করার লক্ষে মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে মিছিলটি রহিমানগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.আমির হোসেন,জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,কড়ইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,আওয়ামীলীগ নেতা কামাল পাশা কাজল,আকতার হোসেন,সফিকুল ইসলাম, বাবুল গাজী,সোহাগ মিয়া,উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দিন ভূইঁয়া, গাজী কামাল,যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ পরান,যুবলীগ নেতা সফিকুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য জহিরুল ইসলাম,সাবেক ছাত্রনেতা মাহবুব রাব্বানি মানিক প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া