এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি
১৫ জুন, ২০২৬ ০৬:৪৫ পূর্বাহ্ন

  

এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

আলআমিন ভূঁইয়া
২২-১২-২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ন
এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান। আজই পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
গণমাধ্যমকে তিনি বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১২ মার্চ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন। তবে তা ঢাকা শিক্ষা বোর্ডের প্রণীত রুটিন ছিল না। সে সময় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও বিষয়টি পরিষ্কার করেছিলেন এবং শিক্ষার্থী-অভিভাবকদের এ ধরনের বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন।
এর আগে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসে শেষ হয়।


আলআমিন ভূঁইয়া ২২-১২-২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 193 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া