হাইমচরে লিল্লাহিয়াত ব্লাড ডোনেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
১২ জুন, ২০২৬ ১২:২৫ অপরাহ্ন

  

হাইমচরে লিল্লাহিয়াত ব্লাড ডোনেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২২-১২-২০২৩ ০৬:৪০ অপরাহ্ন
হাইমচরে লিল্লাহিয়াত ব্লাড ডোনেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
“রক্তদানে বাঁচবে প্রাণ, করবো মোরা রক্ত দান” এই প্রতিপাদকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলায় শীতার্ত মানুষদের মাঝে লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাদ্রাসার ছাত্রদের কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে শীতবস্ত্র ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ রিয়াজ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা মনির হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবদুর রহমান (রিয়াদ), আব্দুল কাদের, বেনজির আহমেদ, মোঃ ওবায়দুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর এই সংগঠনটি বেশ কয়টি বছর মানুষের জন্য কাজ করে আসছে। বর্তমান সময়ে অনেক মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। তাই আমরা এই সংগঠনের উদ্যোগে শীর্তাত অসহায়দের মাঝে শীতবস্ত্র ও মাদ্রাসার ছাত্রদের মাঝে আল কোরআন বিতরণ করেছি। লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন মূলত রোগীদেরকে রক্ত দান করে থাকেন। এর পাশাপাশি সমাজের অসহায় দুস্থদের সহযোগিতা করে থাকেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রিয়াদ শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মহিউদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২২-১২-২০২৩ ০৬:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 298 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া