দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হাইমচরে আওয়ামী লীগের আলোচনা সভা
২১ জুন, ২০২৬ ০৫:২৬ অপরাহ্ন

  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হাইমচরে আওয়ামী লীগের আলোচনা সভা

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২২-১২-২০২৩ ০৯:১৫ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হাইমচরে আওয়ামী লীগের আলোচনা সভা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা কে বিজয় করার লক্ষ্যে হাইমচর উপজেলার আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাথে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি এম এ বাশার, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী। বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মার্কা নৌকা মার্কা এই মার্কা কে আমাদের কে জয় যুক্ত করতে হবে। ৭ জানুয়ারি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নৌকাকে বিজয় করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধক্ষ্য শাহজাহান ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মজিবুল্লাহ মানিক, আলগী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাসুদুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক বাচ্চু খাঁন, যুবলীগ সভাপতি জাহাঙ্গীর শিকদারসহ উপজেলায় ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২২-১২-২০২৩ ০৯:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 181 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া