বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে : শিক্ষামন্ত্রী
২১ জুন, ২০২৬ ০৪:১২ অপরাহ্ন

  

বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে : শিক্ষামন্ত্রী

আলআমিন ভূঁইয়া
২২-১২-২০২৩ ১১:০৩ অপরাহ্ন
বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে। তারা ট্রেন-বাস ও ট্রাকে আগুন দিচ্ছে। জনগণকে ছাড়া অসহযোগ করা যায় না।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, বিএনপির সঙ্গে লোকজন দেখা যায় না। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ঘোষণা দিয়ে, দুজন-পাঁচজন নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে নাশকতা করেন। অসহযোগ মানে নাশকতা নয়। যারা নাশকতা-সহিংসতা করেন তারা যুদ্ধাপরাধীদের দোসর। তারা অসহযোগের মানেও বুজে না। কারণ জনগণের তাদের সঙ্গে নেই।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।


আলআমিন ভূঁইয়া ২২-১২-২০২৩ ১১:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া