শিরোনামঃ
আলআমিন ভূঁইয়া ২২-১২-২০২৩ ১১:১৪ অপরাহ্ন |
চাঁদপুরের শাহরাস্তিতে বিভিন্ন মামলায় ৫ জন আসামিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) আটককৃত আসামিদেরকে পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর কোট হাজতে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ ওসি শাহরাস্তি মডেল থানার মোহাম্মদ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে পুলিশি অভিযানে অভিযুক্তদের আটক করা হয়।
আটককৃতরা হলো, রায়শ্রী দক্ষিণ ইউপির নাহারা গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র আসামি মো: বাহার উদ্দিন (৫৫) মৃত নুরুল হকের পুত্র মোস্তফা কামাল (৬৫), মেহের উত্তর ইউপির বানিয়াঁচৌ এলাকা থেকে রুহুল আমিনের পুত্র আলমগীর হোসেন দিপু (২২), সূচীপাড়া গ্রামের সিরাজুল হকের পুত্র আসামী মোঃ সালেহ আহম্মদ (৪৫), টামটা উত্তর ইউপির হোসেনপুর খাসের বাড়ীর মৃত হাজী জুনাব আলীর পুত্র আসামি সিরাজুল ইসলামকে (৪০) আটক করে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদেরকে পুলিশ আটক করে।
অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া