শিরোনামঃ
আলআমিন ভূঁইয়া ২২-১২-২০২৩ ১১:২৩ অপরাহ্ন |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা প্রার্থীর পক্ষে উঠান বৈঠক করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন শিকারীকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সহধর্মিণী ও মতলব উত্তর-দক্ষিণ মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী।
নৌকা হলো স্বাধীনতার প্রতীক ও বিজয়ের বিজয়ের প্রতীক। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। আমি অনুরোধ করবো নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রধান আলোচকের বক্তব্য দেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মিণী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক সুর্বণা চৌধুরী বিনা।
তিনি বলেন ,আমার স্বামী আপনাদের প্রিয় নেতা মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপু দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে গেছেন। তার স্বপ্ন ছিল মানুষের মুখে হাসি ফুটানো। আমি চাই স্বামীর স্বপ্ন পূরন করতে। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই।
দূর্গাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা প্রধানের সভাপতিত্ত্বে ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইন্জিনিয়ার ফকরুল ইসলাম রনির পরিচালনায় আরো বক্তব্য দেন- দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. আবুল খায়ের, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, মহিলা নেত্রী মাহবুবা ভূইয়া মাধবী, রাবেয়া আক্তার প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া