নৌকা দেশকে স্বাধীনতা দিয়েছে, উন্নয়ন করেছেঃ ডা. দীপু মনি
২০ মে, ২০২৬ ০৭:৪০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

নৌকা দেশকে স্বাধীনতা দিয়েছে, উন্নয়ন করেছেঃ ডা. দীপু মনি

মো. আজিজুর রহমান
২৩-১২-২০২৩ ০৩:৪২ অপরাহ্ন
নৌকা দেশকে স্বাধীনতা দিয়েছে, উন্নয়ন করেছেঃ ডা. দীপু মনি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৩ আসনের নৌকার মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দীপু মনি বলেছেন, আপনারা আমাকে গত ১৫ বছর আপনাদের ভোটের মাধ্যমে সেবা করার সুযোগ দিয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নে উঠান বৈঠকে তিনি আরো বলেন বিগত ১৫ বছরে থেকে ব্যাপক উন্নয়ন হয়ছে আরো উন্নয়ন হবে। আগে আপনাদের নেতা টিক করতে হবে। নেতা ঠিক থাকলে কাজ হয়। এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে নেতা বানানোয় বাংলাদেশ স্বাধীন হয়েছে। তদ্রূপ শেখ হাসিনাকে নেতা বানানোয় স্মার্ট বাংলাদেশ হয়েছে। নৌকা এ দেশকে স্বাধীনতা দিয়েছে, উন্নয়ন কয়েছে। তাই আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইব্রাহিম ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাশেম খান এর সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মান্নানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এসময় জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রনজিৎ রায়, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদস্য আঃ গনি মিয়া, জেলা কৃষক লীগের আহবায়ক আজিজ খান বাদল, সদস্য মোঃ হাফেজ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট হেলাল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, ইব্রাহীমপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক মনির পাঠান, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ইমান বেপারী সাধারণ সম্পাদক অহিদ রাড়িসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. আজিজুর রহমান ২৩-১২-২০২৩ ০৩:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 189 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া