ফরিদগঞ্জে অবরোধের সমর্থনে যুবদলের মশাল মিছিল অনুষ্ঠিত
২১ জুন, ২০২৬ ০৪:১৮ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে অবরোধের সমর্থনে যুবদলের মশাল মিছিল অনুষ্ঠিত

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৩-১২-২০২৩ ০৯:২৫ অপরাহ্ন
ফরিদগঞ্জে অবরোধের সমর্থনে যুবদলের মশাল মিছিল অনুষ্ঠিত

সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা ২৪ ডিসেম্বর রবিবার অবরোধের সমর্থনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে মশাল মিছিল কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাতে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সামনে থেকে মিছিল বের হয়ে বড়ালী সরকারি স্কুলের সামনে এসে সড়কে অগ্নী সংযোগ করে যুবদলের নেতাকর্মীরা।
এসময় উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন বলেন, আমাদের অবরোধ কর্মসূচি জনগণের দাবির ওপর ভিত্তি করে। এটা শুধু বিএনপির কর্মসূচি নয়, যারা দেশের গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সবার কর্মসূচি এটি।
তিনি আরো বলেন, অবৈধ সরকার কর্তৃক ঢাকাতে আটকেরপর গ্রেফতারকৃত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান চৌধুরীসহ আটককৃত বিএনপির সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
মশাল মিছিলে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক খাঁন, যুবদল নেতা রুবেল হোসেন গাজী প্রকাশে ভাগিনা রুবেল, পৌর যুবদলনেতা সোহাগ পাটওয়ারী, আরিফ হোসেনসহ যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।  

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৩-১২-২০২৩ ০৯:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 242 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া