চাঁদপুরের মাটিতে কোন কুচক্রী মহলের জায়গা নেই : শামসুল হক ভূইয়া
২০ মে, ২০২৬ ০৭:৩৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরের মাটিতে কোন কুচক্রী মহলের জায়গা নেই : শামসুল হক ভূইয়া

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৫-১২-২০২৩ ০৭:৫৬ অপরাহ্ন
চাঁদপুরের মাটিতে কোন কুচক্রী মহলের জায়গা নেই : শামসুল হক ভূইয়া
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী শামসুল হক ভূইয়ার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে হাইমচরে ঈগল মার্কার সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড.মোহাম্মদ শামসুল হক ভূইয়া বলেন, থানা পুলিশ কে আমি ইতি মধ্যেই আমি এলাড করেছি। কোনো জায়গায় যদি কোন অঘটন ঘটে, কারো গায়ে যদি কোন ছোটখাটো আঘাত পড়ে সাথে সাথে আমাকে জানাবেন আমি প্রতিবাদ করবো। এবং সেই প্রতিবাদের ফলাফল আপনাদের হাতে তুলে দিবো। আমরা ঘরে যাবো মসজিদে যাবো, মন্দীরে যাবো, সবাইকে নিয়ে আমরা নির্বাচন করবো। অমকে ঈগল করে, ওমকে মামলা দেও, সেই সকল কথা বলা কুচক্রী মহলকে চাঁদপুরের তথা হাইমচরের মাটি থেকে উৎঘাট করাই হচ্ছে আমাদের মূল এবং প্রদান লক্ষ্য। নির্বাচনেই জয় পরাজয় নির্ধারিত হবে। ক্ষমতার মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা বঞ্চিত করেন। তিনিই নির্ধারণ করবেন কে হবে জনপ্রতিনিধি। তিনি বলেন, আমি হাইমচরের মাটি ও মানুষের সাথে মিশে আছি। এদের সাথে আমার নির্বাচনী সম্পর্ক নয় বরং সম্পর্কটা আত্মার। নির্বাচনে জয় পরাজয় থাকবেই। আমি এমপি হই বা না হই, সর্বদাই হাইমচরবাসীর সাথে আছি এবং থাকবো। যদি আগামী নির্বাচনে আপনাদের সমর্থনে আমি জয়লাভ করি তবে জননেত্রী শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি হাইমচরবাসীর সেবক হিসেবে কাজ করবো- ইনশাআল্লাহ। সোমবার (২৫ ডিসেম্বর)বিকেলে হাইমচর উপজেলা তৃণমূল আওয়ামী লীগের আয়োজনে আলগী বাজার মোতালেব প্লাজার এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ভোলা মাঝির সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহাম্মদ এর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য বিল্লাল বেপারি, খালেক আখন, ২নং উত্তর আলগী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কবিরাজসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৫-১২-২০২৩ ০৭:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 310 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া