পুলিশের উপহার পেয়ে ফরিদগঞ্জে বড়দিনে আনন্দ বেড়েছে খ্রিষ্টান ধর্মালম্বীদের
২৮ মে, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ন

  

পুলিশের উপহার পেয়ে ফরিদগঞ্জে বড়দিনে আনন্দ বেড়েছে খ্রিষ্টান ধর্মালম্বীদের

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৫-১২-২০২৩ ০৮:০৪ অপরাহ্ন
পুলিশের উপহার পেয়ে ফরিদগঞ্জে বড়দিনে আনন্দ বেড়েছে খ্রিষ্টান ধর্মালম্বীদের

ফরিদগঞ্জে উৎসব মুখর পরিবেশে খ্রিষ্ট ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে সাধু জোসেফের প্রতিষ্ঠিত গীর্জায় বড়দিন উপলক্ষ্যে সোমবার (২৫ ডিসেম্বর) নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় খ্রিষ্টান ধর্মালম্বী ২২ টি পরিবারের আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
জানা যায়, সোমবার (২৫ ডিসেম্বর) সকালে লক্ষীপুর জেলা থেকে আগত ফাদার সু’শান্ত ডিকস্তা সাহেবগঞ্জ গ্রামের খ্রিষ্টান পরিবারের সদস্যদের নিয়ে সাধু জোসেফের প্রতিষ্ঠিত গীর্জায় প্রার্থনা করেন। দিবসটি উপলক্ষ্যে পুরো খ্রিষ্টানপল্লী নববধূর সাজে সজ্জ্বিত হয়। প্রতিটি ঘরে ঘরে চলে উন্নত খাবারের ধুম-ধাম আয়োজন। অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে বাংলাদেশ পুলিশ বাহিনী।  চাঁদপুর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে দিবসের শুভসূচনা স্বরূপ বড়দিনের কেক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন খ্রিষ্টাদের হাতে। পুলিশের পক্ষ থেকে বড়দিনে উপহার পেয়ে আনন্দ বেড়েছে খ্রিষ্টান ধর্মালম্বীদের। ফলে কৃতজ্ঞতা জানিয়েছেন তারা পুলিশের প্রতি।


শুভেচ্ছা বিনিময় শেষে উৎসবমুখর পরিবেশে কেক কাটারপর লক্ষীপুর জেলা থেকে আগত ফাদার সু’শান্ত ডিকস্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, যোসেফ ডিসিলভা সহস্থানীয় নেতৃবৃন্দ।


উল্লেখ, খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট আজকের দিনে রেথলেহেম শহরে জন্মগ্রহন করেন। খ্রিষ্টধর্মাবলস্বীদের বিশ্বাস, সৃষ্টি কর্তার মহিমা প্রচার ও মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্য যিশু খৃষ্টের জন্ম হয়েছিল।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৫-১২-২০২৩ ০৮:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 212 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া