সাংবাদিকের ওপর হামলা : ফরিদগঞ্জে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা
২৪ নভেম্বর, ২০২৬ ০৬:০৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সাংবাদিকের ওপর হামলা : ফরিদগঞ্জে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৫-১২-২০২৩ ০৭:৫৩ অপরাহ্ন
সাংবাদিকের ওপর হামলা : ফরিদগঞ্জে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে বিক্রি করে আসছে একটি চক্র। ফলে ডাকাতিয়ার দু’পাড়ের হাজার হাজার পরিবার রয়েছে বসত বাড়ি হারানোর আতঙ্কে। স্থানীয়দের কাছে খবর পেয়ে সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে যেয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে রবিবার (২৪) ডিসেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই সাংবাদিককে ঘটনাস্থল থেকে রাতে উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। হামলার শিকার সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল (৫২) ফরিদগঞ্জ উপজেলাধীন কাছিয়াড়া গ্রামের বাসিন্দা। তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি এবং চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার সিনিয়র প্রতিবেদক। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীয় জানিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে  ফরিদগঞ্জ প্রেসক্লাব’র নেতৃবৃন্দ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।


হামলার শিকার সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল জানান, পুটিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী থেকে দীর্ঘদিন যাবত স্থানীয় প্রভাবশালী সোলাইমান (৩৫), মো. সোহেল (৩২)সহ একটি চক্র অবৈধ পন্তায় বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে যাই। এসময় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীরা আমার ওপর হামলা করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা ছাড়াও ছিনিয়ে নেয় নগদ অর্থ। একপর্যায়ে মুঠোফোনে ধারণ করা বালু উত্তোলনের ছবি ডিলিট করতে বাধ্য করে আমাকে। পরবর্তিতে তারা আমাকে আটকে রাখে।


এমন পরিস্থিতিতে সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল ঘটনা উল্লেখ করে তার ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশ ও সহকর্মীদের কাছে তাকে উদ্ধারের জন্য আকুতি জানান।


এরপর ফরিদগঞ্জ থানার (এসআই) উপপরিদর্শক রুবেল ফরাজী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিককে উদ্ধার করেন। এই ঘটনায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, দীর্ঘদিন যাবৎ সোলাইমান (৩৫), মো. সোহেল (৩২)সহ প্রায় ১০ জনের একটি দল ডাকাতিয়া নদী থেকে ড্রেজিং করে বালু বিক্রি করে আসছে। নদীতে ড্রেজিং এর কারনে যে কোনো সময় আমাদের বসত বাড়ি হারাতে হতে পারে।


সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালের ওপর বালু ব্যবসায়ীদের হামলার ঘটনায় ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


এই বিষয় সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে এ প্রতিবেদককে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৫-১২-২০২৩ ০৭:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 366 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া