ফরিদগঞ্জে তৃণমূল বিএনপি প্রার্থীর ৭ দফায় উন্নয়নের কর্মপরিকল্পনা
২১ জুন, ২০২৬ ০৪:১৮ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে তৃণমূল বিএনপি প্রার্থীর ৭ দফায় উন্নয়নের কর্মপরিকল্পনা

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৫-১২-২০২৩ ০৭:৫৮ অপরাহ্ন
ফরিদগঞ্জে তৃণমূল বিএনপি প্রার্থীর ৭ দফায় উন্নয়নের কর্মপরিকল্পনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের তৃণমূল বিএনপির সংসদ সদস্য প্রার্থী তৃণমূল বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সহকারি এর্টনিং জেনারেল মো: আব্দুল কাদির তালুকদার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।


সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সোনালী আঁশ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপি প্রার্থী তার বক্তব্যে বলেন, নির্বাচনের সময়ে রাজনৈতিক দলগুলো ইশতেহার ঘোষণা করে জনগণের কাছে ভোট চায়। কিন্তু নির্বাচন গেলেই ইশতেহারের  কথা ভুলে যায়। এই বাইরে গিয়ে আমি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের প্রার্থী হিসেবে এই উপজেলাকে ঘিরে আমার কি কি পরিকল্পনা তার  প্রকাশ করা উচিত। সেই লক্ষ্যে আমি আপনাদের সামনে ফরিদগঞ্জকে নিয়ে আমি আমার পরিকল্পনার কথা তুলে ধরছি।


তিনি ইশতেহারে তার ৭ দফা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: এডিবির ৪৫ ভাগ স্থানীয় সরকারে প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যায় করবো। টেকসই যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন করে ফরিদগঞ্জকে শ্রেষ্ঠ আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি। এক বছরের মধ্যে ফরিদগঞ্জ পৌরসভায় পাঠাগার ই-পাঠাগার স্থাপন, ফরিদগঞ্জবাসীর জন্য সর্বোচ্চ আদালতে আইনী সুবিধা দেয়ার সাথে সাথে প্রতি সপ্তাহে একদিন এলাকায় এসে মামলা বিষয়ে আইনী সহায়তা দেয়ার ঘোষণা দেন। গণমাধ্যমকে জনগণের মুখপত্র হিসেবে তুলে ধরতে প্রতিবছর শ্রেষ্ঠ সাংবাদিককে সম্মননা প্রদান করার কথা বলেন তিনি।


প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় ইশতেহার ঘোষণা অনুুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো: রনি মিয়া, রিয়াজুল ইসলাম, খোকন মিয়া, মো: মিলন, মো: সুলতান, মো: আক্তার হোসেন, মো: জায়েদ হোসেন প্রমুখ।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৫-১২-২০২৩ ০৭:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 226 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া