ফরিদগঞ্জে আশার আলো'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১২ জুন, ২০২৬ ১২:২১ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে আশার আলো'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৫-১২-২০২৩ ০৮:৩৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে আশার আলো'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিনদিন ব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আশার আলো সামাজিক সংগঠন’ ফরিদগঞ্জ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

পৌর এলাকার কেরোয়া গ্রামের মাদীনাতুল উলুম মাদরাসার মিলনায়তনে সামবার (২৫ ডিসেম্বর) শীতবস্ত্র বিতরণ, কেক কাটা, প্রতিযোগিতানুষ্ঠান, স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান পুরষ্কার বিতরণ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আশার আলোর প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইব্রাহিম খলিল শাকিল’র সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক  সম্পাদক রাশেদুল ইসলামের  সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরবসন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সমাজসেবক মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা এনামুল হক, মাওলানা আবু উবাইদা সহ আরো অনেকে।

সভাপতির বক্তব্যে ইব্রাহিম খলিল বলেন,আশার আলো একটি ব্যতিক্রমী সংগঠন যার কাজই মানবতার কাজ করা। অরাজনৈতিক ও মানবকল্যানমুলক সংগঠনটি ৪র্থ বছর শেষ করে ৫ম বর্ষে পদার্পন করেছে। সংগঠনের প্রতিষ্ঠারা আমরা সবাই শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের দেয়া খরচের টাকা থেকে জমনো অর্থ দিয়ে সংগঠনটি আমরা পরিচালনা করে আসছি। এটি কোন সাহায্য সহযোগিতা বা অনুদান নয়। আমরা আশা করি যার যা কিছু আছে, অর্থনুযায়ী তা দিয়ে মানুষের পাশে পাশে দাঁড়ানো উচিত।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, হাফেজ আবু রায়হান, জাহিদ হাসান ইমন , রাশেদ পাটওয়ারীসহ আরো অনেকে।

উল্লেখ, তিন দিনের অনুষ্ঠান সূচিতে বৃক্ষরোপণ, রক্তের গ্রুপ নির্ণয়, শীত বস্ত্র বিতরণ, প্রতিযোগীতা ও শেষের দিনে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৫-১২-২০২৩ ০৮:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 163 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া