দেশ-বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশে ভোট বিপ্লব ঘটবে: ড.সেলিম মাহমুদ
০৭ অক্টোবর, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ন

  

দেশ-বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশে ভোট বিপ্লব ঘটবে: ড.সেলিম মাহমুদ

আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি
২৫-১২-২০২৩ ১০:৪০ অপরাহ্ন
দেশ-বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশে ভোট বিপ্লব ঘটবে: ড.সেলিম মাহমুদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপর-১ কচুয়া আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, প্রতিটি উপজেলার প্রতিটি ভোটার শেখ হাসিনাকে ভোট দিতে কেন্দ্রে আসবে । রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দেশের জনগন সবাই একজনকে ভোট দেয়, এ নির্বাচনে আমাদের রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে ভোট বিপ্লব ঘটাতে পারে। ভোট উৎসবে পরিণত হবে. 

২৫ ডিসেম্বর (সোমবার) তাঁর নির্বাচনী এলাকা কচুয়া হযরত শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে মাঠে পথসভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথা বলেন।

এ সময় প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসাইন বলেন, দেশে শুধু নৌকার পক্ষে গনজোয়ার নয়, শুধুমাত্র স্মাট বাংলাদেশের পক্ষে গনজোয়ার নয় গনতন্ত্রের পক্ষে বিজয় নিশ্চিত করতে আগামী ৭ জানুয়ারি সার্বভৌমত্বের প্রগতি যে সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত করতে ও যারা সহিংসতায় হুমকির মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোট নিয়ে ছিনিমিনি খেলে তাদের ভোটের মাধ্যমে স্তব্দ করা হবে।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন, বিশেষ বক্তার বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানী।

কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান। কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, বর্তমান সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপনসহ, ভাইস চেয়ারম্যান মাহবুব আলমসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় উপস্থিত ছিলেন।


আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি ২৫-১২-২০২৩ ১০:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 230 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া