এইচএসসির ফল : চট্টগ্রাম বোর্ডে পুনঃনিরীক্ষণে পাস করেছে আরও ১৫২ শিক্ষার্থী
১৫ জুন, ২০২৬ ০৫:১১ পূর্বাহ্ন

  

এইচএসসির ফল : চট্টগ্রাম বোর্ডে পুনঃনিরীক্ষণে পাস করেছে আরও ১৫২ শিক্ষার্থী

চট্টগ্রাম ব্যুরো:
২৬-১২-২০২৩ ০৪:২১ অপরাহ্ন
এইচএসসির ফল : চট্টগ্রাম বোর্ডে পুনঃনিরীক্ষণে পাস করেছে আরও ১৫২ শিক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের  ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে শিক্ষা বোর্ড। এতে ১৫২জন কৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান বলেন, ‘২৭ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়। ২৭ হাজার ২৭২ শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ৮৮৭টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৫২ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৯ শিক্ষার্থী।  

এর আগে গত ২৬ নভেম্বর সারা দেশে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৭৯টি কলেজের ১ লাখ ১ হাজার ২৪৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। পাস করেছে ৭৫ হাজার ৯০৩ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৪৯ জন। পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তিতে ছাত্রীরা এগিয়ে আছে।  

ছাত্রদের মধ্যে পাসের হার ৭১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৮৫ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৭৭ দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৪৫৪ জন ছাত্রী। তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে ৮৮ দশমিক ৪৫ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৮ দশমিক ৫৬ শতাংশ এবং মানবিকে পাস করেছে ৬৫ দশমিক ২২ শতাংশ।


চট্টগ্রাম ব্যুরো: ২৬-১২-২০২৩ ০৪:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 148 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া