শিরোনামঃ
মো. আজিজুর রহমান ২৬-১২-২০২৩ ০৬:৫৬ অপরাহ্ন |
চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী ডা. দীপু মনির হানারচর ও চান্দ্রা ইউনিয়নে মহিলা সমাবেশ গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ছৈয়াল এর বাড়ির সামনে মহিলা সমাবেশ করেন।
পরে ইউনিয়ন পরিষদের মাঠে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সাত্তার রাড়ির আয়োজনে মহিলা সভা করেন। বেলা ১২ টায় গোবিন্দিয়া গ্রামে বৈঠক করেন। বেলা ১ টায় চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তা আল আমিন একাডেমি মাঠে নির্বাচনি সভা শেষে দক্ষিণ বালিয়া ৭, ৮ ও নং ওয়ার্ডের সমাবেশ সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মিয়া বাড়ির সামনে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
এরপর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল বাশার খন্দকারের বাড়িতে মধ্যাহ্ন ভোজের বিরতি শেষে বিকালে মদনা মার্কেট সংলগ্ন মাঠে নির্বাচনের সভা অনুষ্ঠিত হয়। ডা. দীপু মনি প্রতিটি সভায় গত ১৫ বছরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। দেশ ও জাতির উন্নয়নে পুনরায় আওয়ামিলীগ সরকার গঠন করতে সকলকে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান করেন।
নির্বাচনি সমাবেশ ও গণসংযোগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এশ্বাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, উপজেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমনসহ হানারচর ও চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া