শিরোনামঃ
আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি ২৭-১২-২০২৩ ০৬:৩২ অপরাহ্ন |
ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়ায় কৃষকদের উদ্বুদ্ধকরণে কৃষি ও প্রযুক্তি ৩ দিনব্যাপী মেলা শুরু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলায় ১৪টি প্রদর্শনীতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।
প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান, সহকারী কমিশনার ভূমি ইবনে আল জায়েদ হোসেন, কৃষি অফিসার মেজবাহ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মাসুদুল হাছান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা জাবের মিয়া,উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকারের কৃষিতে সাফল্য ও উন্নয়ন দেশে-বিদেশে সকলের নজর কেড়েছে। প্রত্যেকের নিজের জমিতে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে। এতে করে উৎপাদন খরচ যেমন কমে যাবে তেমনি বেশি বেশি লাভবান হওয়া যাবে মেলায় রয়েছে পারিবারিক পুষ্টি বাগান, জৈব বালাইনাশক নমুনা প্রদর্শন, ছাদ বাগান, নার্সারী ফলজ ও বনজ বিক্রয় কেন্দ্রসহ নানা ধরনের প্রর্দশনী ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া