শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৭-১২-২০২৩ ০৯:৪৭ অপরাহ্ন |
দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে এই স্লোগানকে সামনে রেখে পথচলা ফরিদগঞ্জে সাংবাদিকদের একমাত্র সংগঠন ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সদস্য, দৈনিক মানবজমিন’র প্রতিবেদক ও চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর দর্পণ’র সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল’র ওপর সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাব। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তি দাবী জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।
এর আগে রবিবার (২৪ ডিসেম্বর) ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে সহ পার্শ্ববর্তি ডাকাতিয়া নদী পাড়ের হাজারো পরিবারের বসতবাড়ী হুমকির মুখে পেলে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ ড্রেজিং করে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে একটি চক্র। খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল। এ সময় সংবাদ পবিশেনের জন্য তথ্য সংগ্রহকালে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের অন্যতম সদস্য সোলাইমান (৩৫), মো. সোহেল (৩২)সহ অজ্ঞাত আরো কয়েকজন সন্ত্রাসী সাংবাদিক আবু হেনামোস্তফা কামালের ওপর হামলা চালায়।
ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় ঘটনার দিনের বর্ণনা করে বক্তব্য রাখেন, হামলার শিকার সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল। এসময় তিনি বলেন, অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীরা আমার ওপর হামলা করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা ছাড়াও ছিনিয়ে নেয় নগদ অর্থ। একপর্যায়ে মুঠোফোনে ধারণ করা বালু উত্তোলনের ছবি ডিলিট করতে বাধ্য করে আমাকে। পরবর্তিতে তারা আমাকে আটকে রাখে। ঘটনাস্থল থেকে পুলিশ আমাকে উদ্ধার করে। পরবর্তিতে আমি বাদী হয়ে থানায় মামলা রুজু করলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এ হামলার ঘটনায় অপরাধীদের সঠিক বিচার প্রার্থনা করে দৈনিক চাঁদপুর দর্পণ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর দর্পণ’র ফরিদগঞ্জ উপজেলার সহকারি অফিস প্রধান ও প্রেসক্লাব’র আইসিটি সম্পাদক গাজী মমিন।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক নাছির পাঠান, সহসভাপতি মো. মহিউদ্দিন, মশিউর রহমান, জাকির হোসেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার দায়িত্বরত ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া