শিরোনামঃ
মো. আজিজুর রহমান ২৯-১২-২০২৩ ০৬:৪২ অপরাহ্ন |
বিএনপির ভোট বর্জনের সমর্থনে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে বাংলাবাজারে বিক্ষোভ মিছিল করা হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকালে চান্দ্রা ইউনিয়নে চৌরাস্তা, চান্দ্রা বাজার মদিনা মার্কেট, বাংলাবাজারসহ কয়েটি স্থানে ভোট বর্জনের ডাকে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেণ।
বাংলাবাজারে লিফলেট বিতরণ কালে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শেখ ফরিদ আহমেদ রুবেলের সাথে স্থানীয় একজনের সাথে বাকবিতণ্ডা হয়। তাই ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া