শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৯-১২-২০২৩ ১০:১৮ অপরাহ্ন |
হাইমচরের ৩ ইউনিয়নে শিক্ষামন্ত্রী ডা. শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির হাইমচর উপজেলার নীলকমল, গাজীপুর, হাইমচর ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার তিনটি ইউনিয়নের চরাঞ্চলের মহিলা সমাবেশে প্রথমে নীলকমল ইউনিয়নের এমজেএস উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাচ্চু সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসন থেকে নৌকা মার্কার মনোনীত প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের ন্যায় আপনাদের হাইমচর উপজেলায় এবং উপজেলার চরাঞ্চল গুলোতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে আপনারা আমার কাছে যে দাবিটি করেছেন ঈশানবালার মেঘনা নদীর স্থায়ী রক্ষা বাদ সেটির কাজ খুব দ্রুতই শুরু করা হবে। আপনাদের এলাকার যে উন্নয়ন কাজগুলো অসমাপ্ত রয়েছে সেগুলো সমাপ্ত করার জন্য আবারো আশাকরি আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে এবং আমাকে জয়যুক্ত করবেন। আশা করি আপনারা সকলে ভোট কেন্দ্র যাবেন, এবং আপনার আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, ইউপি চেয়ারম্যান সউদ আল নাছের।
এছাড়াও গাজীপুর ইউনিয়নে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. দীপু মনি এমপি। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, গাজীপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী। পরে বিকেলে হাইমচর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন ডা. দীপু মনি এমপি। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী।
এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সহ সভাপতি এম এ বাশার, হুমায়ুন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সরকার, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মজিবুল্লাহ মানিক, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর শিকদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, মুসা পাটওয়ারীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মহিলা ভোটারগন উপস্থিত ছিলেন।
প্রতিটি সমাবেশ শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি মহিলা ভোটারদের সাথে কৌশল বিনিময় করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া