শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৯-১২-২০২৩ ১০:৩০ অপরাহ্ন |
চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী পর্বে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সভায় উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিনসহ ভোটগ্রহণ কর্মকর্তাবৃন্দ। চাঁদপুর জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ গত ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে।
সভায় ভোটপূর্ব নির্বাচনি মালামাল সংগ্রহ, ভোট কেন্দ্র প্রস্তুত, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পরবর্তী করণীয় এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন অতিথিবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া