নানার বাড়িতে এসে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
০২ জুন, ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন

  

নানার বাড়িতে এসে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৯-১২-২০২৩ ১০:৩৪ অপরাহ্ন
নানার বাড়িতে এসে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

চাঁদপুরের হাইমচর উপজেলার মহজমপুর গ্রামে ঢাকা থেকে বেড়াতে এসে মোঃ সালমান হোসেন নামে ৪(চার) বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পারিবারিক সুত্রে জানাযায় শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল তিনটায় বাবা মায়ের সাথে আত্মীয়র বাসায় বেড়াতে আসে শিশু সামলমান, শিশুটির মা তাদের আত্মীয়দের সাথে কথাবার্তা আলাপ চারিতা করতে থাকে। এ

দিকে শিশুটি বাড়ির কাছের এক পুকুরের পাড়ে অন্য শিশুদের সাথে খেলাদুলা করতে থাকার এক পর্যায়ে শিশুটি পানিতে পড়ে ডুবে যায়,শিশুটির মা সালমানকে না দেখে খোজাখুজির এক পর্যায়ে পানিতে ভাসতে দেখে আশপাশের মানুষজন ও আত্মীয়-স্বজন মিলে শিশুটিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন।

আলগী উত্তর ইউনিয়নের (হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন) মহজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পিতা মোঃ জসিম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। শিশু সালমানের মায়ের ক্রন্দনে আসপাশের বাতাস ভারি হয়ে গেছে এবং তার আত্মীয় স্বজনে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শিশুটির পিতা জসিম বলেন আমার ছেলে ছিল আমাদের পরিবারের সকলের চোখের মণি। তাকে আমরা এভাবে হারিয়ে ফেলবো তা ভাবতে পারিনি। ছেলে হারানোর শোক আমি সইবো কিভাবে।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৯-১২-২০২৩ ১০:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 476 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া