জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোট বিপ্লব ঘটিয়ে নির্বাচনকে সফল করতে হবে - ডা. মো: জাহাঙ্গীর আলম
২১ জুন, ২০২৬ ০১:০৭ অপরাহ্ন

  

জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোট বিপ্লব ঘটিয়ে নির্বাচনকে সফল করতে হবে - ডা. মো: জাহাঙ্গীর আলম

আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি
৩০-১২-২০২৩ ০৯:০৪ পূর্বাহ্ন
জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোট বিপ্লব ঘটিয়ে নির্বাচনকে সফল করতে হবে - ডা. মো: জাহাঙ্গীর আলম
জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোট বিপ্লব ঘটিয়ে নির্বাচনকে সফল ও স্বার্থক করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রনেতা ও পেশাজীবি সংগঠক, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব,কচুয়ার কৃতিসন্তান ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম । তিনি বলেন, আমাদের দরকার একটা অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন। সবাইকে ভোট কেন্দ্রে আসতে উৎসাহ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সকালে আমাদের নিজেদের পরিবারের সকল ভোটারদের আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে , আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড.সেলিম মাহমুদকে উন্নয়নের নৌকা মার্কায় বিজয়ী করার লক্ষ্যে গ্রামের সকল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসতে হবে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ এ চাঁদপুর -১(কচুয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড.সেলিম মাহমুদ এর সমর্থনে বিশেষ নির্বাচনী প্রচারনা সভায় প্রধান বক্তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শুক্রবার উপজেলার ৭ নং(সদর দক্ষিণ) ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি ও আওয়ামী লীগের উদ্যোগে আন্দিরপাড় বদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীন জননেতা তরিকুল ইসলাম মুন্সি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন, বর্তমান চেয়ারম্যান খন্দকার আরিফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম রাসেল, কমিশনার কামাল হোসেন অন্তর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা ও সংগঠক খন্দকার ফিরোজ, ৭ নং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও আওয়ামী লীগের সমর্থক প্রবীণ ও নবীন ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলেই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সফল স্বার্থক করার জন্য উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ কে উন্নয়নের নৌকা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার পুন:ব্যক্ত করেন।

আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি ৩০-১২-২০২৩ ০৯:০৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 248 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া