কচুয়ায় ৪১ সদস্যের সশন্ত্র বিজিবি মোতায়েন
২৮ মে, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন

  

কচুয়ায় ৪১ সদস্যের সশন্ত্র বিজিবি মোতায়েন

মো. শাহজাহান মিজি
৩০-১২-২০২৩ ০৭:১৫ অপরাহ্ন
কচুয়ায় ৪১ সদস্যের সশন্ত্র বিজিবি মোতায়েন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কচুয়ায় উপজেলায় ৪১ সদস্যের সশস্ত্র বিজিবি প্রতিনিধি দল মোতায়েন করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কচুয়া ক্যাম্প কমান্ডার সুবেদার মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃঙ্খলা রক্ষায় সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তন্মধ্যে কচুয়ায় ৪১ সদস্যের প্রতিনিধি দল মোতায়ন করা হয়। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু দ্যা সিভিল পাওয়ার’ এর আওতায় ২০২৩ সালের সারাদেশের ন্যায় কচুয়ায় ২৯ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

মো. শাহজাহান মিজি ৩০-১২-২০২৩ ০৭:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 171 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া