চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখতে ট্রাক মার্কায় ভোট দিন: রেদওয়ান খান বোরহান
২০ মে, ২০২৬ ০৫:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখতে ট্রাক মার্কায় ভোট দিন: রেদওয়ান খান বোরহান

নিউজ এডিটর
৩০-১২-২০২৩ ০৮:৪৬ অপরাহ্ন
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখতে ট্রাক মার্কায় ভোট দিন: রেদওয়ান খান বোরহান

চাঁদপুরের অলিতে-গলিতে পাড়া মহল্লায়, বাজারের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে এবং সাধারন, তরুণ ভোটারদের কাছে গিয়ে ট্রাক মার্কার ভোট চেয়ে লিফলেট বিতরন, গণসংযোগ, পথসভায় ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান। 

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে সন্ধা পর্যন্ত চাঁদপুর পৌর এলাকার ৩, ৪ ও ৫ ওয়ার্ডের পুরানবাজার, শ্রী রামদী, দাসপাড়া ও রঘুনাথপুর আশ্রয় প্রকল্প সংলগ্ন চানগাজী বাড়িতে উঠান বৈঠক, বাগাদী ইউনিয়নের ঢালীর ঘাট বাজার ব্যবসায়ীদের কাছে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

পথসভা ও উঠান বৈঠকে গণসংযোগ স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, আপনাদের সার্বিক উন্নয়নের জন্য আমি এবার স্বতন্ত্রভাবে  নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা যদি আমাকে একটু সার্বিক সহযোগিতা করেন এবং আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে প্রত্যেকে একটি টাক মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনারা জনগণই পারেন আমাকে সংসদে পাঠাতে।
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখতে ট্রাক মার্কায় ভোট দিন।

আপনাদের একটি ভোটের মাধ্যমে আপনাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে, আপনাদের এলাকার উন্নয়নের পরিবর্তন হতে পারে। আমি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। এবার মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন প্রার্থীদের নিজেকে প্রমান করার সুযোগ দিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আপনারা পছন্দমত ভোট দিতে পারবেন। আমি ট্রাক প্রতিক নিয়ে কাছ এসেছি। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকায় সার্বিক উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ কবরো। সৎ নেতৃত্বের মাধ্যমে মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব হবে এবং সুন্দর সমাজ গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নাই।

তিনি আরো বলেন আপনারা জানেন, এবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। ইতি মধ্যেই আমার নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছ। আমার বিশ্বাস স্বচ্ছ ও নিরপক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ। কাজেই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ট্রাক মার্কায় ভোট দিবেন। আপনারা আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদের আস্থার প্রতিদান দিবো ইনশাআল্লাহ।

এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা কর্মী, এলাকার সুধীজন ও সমর্থকবৃন্দ বিভিন্ন প্রচারনায় অংশগ্রহণ করেন।

গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন মাদকমুক্ত চাঁদপুর গড়ি সংগঠনের সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুবুর রহমান সেলিম, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজান খান, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য তামিম পাটোয়ারী, সমাজসেবক আলম খান সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।


নিউজ এডিটর ৩০-১২-২০২৩ ০৮:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 175 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া