শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ৩১-১২-২০২৩ ০৩:৪৩ অপরাহ্ন |
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ বলেন,"আমি আমার কর্মজীবনে একটি বড় দায়িত্ব থেকে অবসর নিতে যাচ্ছি।এই কর্মজীবনে নিয়মিত চাকরী করার চেষ্টা করেছি।তারই সমাপ্তি হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজে মাধ্যমে ।কর্ম জীবনের শেষ দিকে আমি চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়েজিত হই।আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি সুষ্ঠ ভাবে পরিচালনা করতে।এখানে এসে বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে গিয়ে দীর্ঘ মেয়াদী কোন কাজের উদ্যোগ নিতে পারিনি।"
তিনি আরো বলেন,'জীবনের প্রতিটি কাজে সময়ানুবর্তিতা হতে হবে। কাজের ক্ষেত্রে সকলকে নিয়ে কাজ করতে হয় এবং চেষ্টা করেছি আপনাদের সকলকে নিয়ে কাজ করতে। মানুষের কাজ কর্মে ভুলক্রুটি থাকে আমারও আছে। আশাকরি আপনারা আমার ভুলক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্য বলেন,"ছাত্রদের নিজের সন্তানের মত করে গড়ে তুলবেন।ওরাই আগামী দিনের ভবিষ্যৎ। ওদের হাতেই আমাদের চিকিৎসাসেবা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার। তিনি তার বক্তব্য বলেন,"প্রতিটি মানুষ কোন কাজে স্থায়ী নয়। সময় এবং পরিবেশ পরিস্থিতির কারণে সেখান থেকে বিদায় নিতে হয়। এ বিদায় শুধুমাত্র একটি দায়িত্ব থেকে অব্যাহতি।হারুন অর রশিদ একজন সত্যবাদী এবং আদর্শবান মানুষ।"
অনুষ্ঠানে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শায়েলা নাজনীন বলেন,"অধ্যক্ষের দায়িত্ব অনেক।জানি আমি এই দায়িত্ব পুরোপুরি ভাবে পালন করতে পারব কিনা। তবু আমি চেষ্টা করব। সকলকে নিয়ে আমি সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ স্যারের অসমাপ্ত কাজগুলো যেন পুরোপুরি ভাবে পালন করতে চেষ্টা করবো।"
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান। তিনি বলেন,"চাঁদপুর মেডিকেল কলেজ এর স্থায়ী ক্যাম্পাস অনুমোদন এবং নতুন শিক্ষার্থীদের যেন কোন কিছুতেই সমস্যার মুখোমুখি হতে না হয় তা নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ।স্যার খুবই নীতিবান এবং আদর্শবান ব্যক্তি।"
সহযোগী অধ্যাপক (সার্জারি) ডাঃ হারুন অর রশিদ এর সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএমএ এর সাবেক সভাপতি ডাঃ শহীদুল্লাহ, সদ্য বিদায়ী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সালেহ আহমেদ, চাঁদপুর জেলা বিএমএ বর্তমান সভাপতি সৈয়দ ডাঃ নুরুল হুদা, বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, কমিউনিটি মেডিসিন বিভাগীয় প্রধান (সহকারী অধ্যাপক) ডাঃ নারায়ণ চন্দ্র দাস, কার্ডিওলজি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ বাবুল মিয়া,প্যাথলজি বিভাগীয় প্রধান (সহযোগী অধ্যাপক) ডাঃ মিজানুর রহমান,সার্জারি বিভাগীয় প্রধান(কনসালটেন্ট ) ডাঃ হাসানুর রহমান, সহযোগী অধ্যাপক (চক্ষু) ডাঃ মোতালেব, সহযোগী অধ্যাপক(বায়োকেমিস্ট্রি)ডাঃ নুরুল হুদা, প্রভাষক ডাঃ মাসরুবা বেগম, সহযোগী অধ্যাপক (অর্থপেডিক) ডাঃ ছাব্বির রহমান,ডাঃ ফরিদুর রহমান (মনরোগ), প্রভাষক (এনাটমি) ডাঃ আওলাদুজ্জামান, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ সোহেল আহমেদ এবং কনসালটেন্ট (নাক,কান,গলা) ডাঃ আহসান উল্লাহ ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,সফওয়াত সাইফ উল্লাহ(১ম ব্যাচ), তাহসিন রহমান (২য় ব্যাচ), নোমান শরীফ(৩য় ব্যাচ),রিমন মোল্লা(৪র্থ ব্যাচ),ইশরাত জাহান তনিমা(৫ম ব্যাচ) এবং মানপত্র পাঠ করেন জাহিন নানজীবা প্রমা(১ম ব্যাচ)।তাছাড়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া