মাদক ও সন্ত্রাসমুক্ত স্মার্ট মতলব গড়তে প্রার্থী হয়েছি : এম ইসফাক আহসান
২০ মে, ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মাদক ও সন্ত্রাসমুক্ত স্মার্ট মতলব গড়তে প্রার্থী হয়েছি : এম ইসফাক আহসান

মো. আজিজুর রহমান
৩১-১২-২০২৩ ০৮:০০ অপরাহ্ন
মাদক ও সন্ত্রাসমুক্ত স্মার্ট মতলব গড়তে প্রার্থী হয়েছি : এম ইসফাক আহসান

চাঁদপুর ২ মতলব (উত্তর-দক্ষিন) আসনের স্বতন্ত্রপ্রার্থী এম ইসফাক আহসান বলেছেন, আমি নির্বাচনে আসছি মতলবের মানুষ যাতে সন্ত্রাসী না করে, যুবসমাজ যাতে মাদক সেবন না করে। রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে ৫নং দূর্গাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজিত নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার নির্বাচনি সমাবেশে মানুস যাতে না আসে সে জন্য ভয়ভীতি দেখানো হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি ইঙ্গিত করে বলেন আপনি দুইবার হলুদকার্ড খেয়েছেন বেশি বারাবাড়ি লালকার্ড খাবেন। আপিন যে এজেন্ট দিবেন তারাও আগামী ৭ জানুয়ারী ঈগল মার্কায় ভোট দিবে। ভোটারদের উদ্দেশ্যে বলেন আমি নির্বাচিত হই আর না হই আপনাদের সেবা করে যাবো। ভোটারদের অনুরোধ করছি মাদক ও সন্ত্রাস নির্মুল করতে এবং স্মার্ট মতলব গড়তে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

অনুষ্ঠানের দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক জাকির হোসেন খান দুলালের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ নেছার উদ্দিন এর সঞ্চালনায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন, সদস্য ইকবাল লষ্করসহ আরো অনেকে বক্তব্য রাখেন।


মো. আজিজুর রহমান ৩১-১২-২০২৩ ০৮:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 271 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া