ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি
২৪ নভেম্বর, ২০২৬ ০৫:৩৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
৩১-১২-২০২৩ ০৮:৫৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

ফরিদগঞ্জে পুলিশ পরিচয় দিয়ে সাবেক সেনা সদস্যের বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া ভূঁইয়া বাড়িতে শনিবার (৩০ ডিসেম্বর) দিবনগত রাতে এ ঘটনা ঘটে।
পরে জরুরী সেবা (৯৯৯) কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এ ঘটনায় রবিবার (৩১ ডিসেম্বর) থানায় লিখিত করেছে ঘটনার শিকার সাবেক সেনা সদস্য মনির আহম্মদ ভূঁইয়া (৬৮)।   
থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগী জানায়, শনিবার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ঘরের দরজার সামনে থেকে পুলিশ পরিচয় দিয়ে ঘরে থাকা লোকজনকে ডেকে তুলে ডাকাত দল। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গৃহস্তের লোকজন বসতঘরের দরজা খুলে দিলে ডাকাত দল অস্ত্র প্রদর্শণ করে ঘরের ভিতরে থাকা লোকজনকে বেঁধে ফেলে। ডাকাতরা স্মার্ট ফোনসহ ৩টি মোবাইল, নগদ টাকা সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুটে নেয়। ডাকাতরা চলে যাওয়ার পর প্রতিবেশিদের সহায়তা উদ্ধার হয়ে জরুরীসেবা (৯৯৯) কল দেয় ঘটনার শিকার পরিবারের লোকজন।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শন (এসআই) ইসমাইল হোসেন’র নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাতির ঘটনার শিকার সাবেক সেনা সদস্য মনির আহম্মদ ভূঁইয়া’র ছেলে রাসেল আহমেদ জানান, রাতে আমার বাবা, আমার স্ত্রী, বোনসহ অন্যান্য সদস্যরা বাড়িতে ঘুমিয়ে ছিল। মাঝরাতে বাহির থেকে ডাকদিয়ে বলা হয় দরজা খোলেন, ভিতরের থেকে পরিচয় জানতে চাইলে বলে আমরা থানা স্টাফ। আমার বাবা যেহেতু সাবেক সেনা কর্মকর্তা আইনের প্রতি শ্রদ্ধা থাকায় দরজা খুলে দেয়। পরে ডাকাতরা আমাদের পরিবারের লোকজনে বেঁধে মোবাইল, নগদ টাকা স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায়। আমার বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার সময় ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরেছি, লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ৩১-১২-২০২৩ ০৮:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 144 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া