মারি হালাইউম, কাটি হালাইউম স্বতন্ত্র প্রার্থী ড. শামছুল হক ভূঁইয়া
২১ জুন, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন

  

মারি হালাইউম, কাটি হালাইউম স্বতন্ত্র প্রার্থী ড. শামছুল হক ভূঁইয়া

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
৩১-১২-২০২৩ ০৮:৫৭ অপরাহ্ন
মারি হালাইউম, কাটি হালাইউম স্বতন্ত্র প্রার্থী ড. শামছুল হক ভূঁইয়া

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছেন, ‘ মারি হালাইউম, কাটি হালাইউম, সারা দিন ভোট দিলেও লাভ নাই, বিকালে আমরাই জিতমো’ এই ধরনের কথা বলে লাভ নাই, প্রত্যেক ডুবে ডুবে কিন্তু শালুক উঠে না’। তাই আগামী ৭ জানুয়ারীর নির্বাচন নিয়ে কোন রকম অপচেষ্টা বরদাস্ত করা হবে না। ভোট নৌকা দেউক বা আমার প্রতীক ঈগল এ দেউক, সমস্যা নাই, কিন্তু কাউকে বাঁধা প্রদান করা যাবে না।

ভোটাররা যাতে স্বতফুর্ত ভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে, সেজন্য আমরা জণগনের পাশে রয়েছি। ইতিমধ্যেই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাকে টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা চলছে। তাদের এই চেষ্টা কোনদিনও সফল হবে না।


রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর, শাশিয়ালী, কড়ৈতলী, চৌরঙ্গী, ভাওয়ালসহ বিভিন্ন এলাকায় অফিস উদ্বোধন ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চলনায় এসময় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এমরান চৌধুরী, তোফায়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান হোসাইন আহমদ রাজন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আ: খালেক, উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল মিয়াজী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ৩১-১২-২০২৩ ০৮:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 245 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া