হাইমচরের মেঘনায় জাহাজের ধাক্কায় নৌকা ডুবে জেলে নিখোঁজ
০২ জুন, ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন

  

হাইমচরের মেঘনায় জাহাজের ধাক্কায় নৌকা ডুবে জেলে নিখোঁজ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
৩১-১২-২০২৩ ১১:৫৭ অপরাহ্ন
হাইমচরের মেঘনায় জাহাজের ধাক্কায় নৌকা ডুবে জেলে নিখোঁজ
পন্যবাহি জাহাজের ধাক্কায় চাঁদপুর জেলার হাইমচরে নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া জেলে নীলকমল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য দাদন শিকদারের ছোট ভাই রাসেল শিকদার। রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধা ৭টায় উপজেলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ইউপি সদস্য দাদন শিকদার জানান, মাছ শিকার করার জন্য মেঘনা নদীতে যান তার ছোট ভাই রাসেল। মাছ ধরার নৌকায় রাসেল ও দেলোয়ার নামের আরেক জেলে ছিলো। রাতের অন্ধকারে একটি জাহাজ তাদের নৌকার উপর দিয়ে উঠিয়ে দিলে নৌকায় থাকা দেলোয়ার টসলাইটের ইসারা দিলে অন্য একটি নৌকা তাকে উদ্ধার করে। রাসেলকে তারা খুঁজে পায় নাই। সে এখনো নিখোঁজ রয়েছে। নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাছের জানান, ইউপি সদস্য দারুন শিকদারের ছোট ভাই নদীতে মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় নৌকাডুবি গিয়ে নিখোঁজ হয়ে গেছেন। তাকে নদীতে অনেক খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পাওয়া যায়নি।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ৩১-১২-২০২৩ ১১:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 294 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া