সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
২৫ মে, ২০২৬ ০৯:৩২ পূর্বাহ্ন

  

সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০১-০১-২০২৪ ১০:৪৮ পূর্বাহ্ন
সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ছয় ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচলের অনুমতি দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার দিবাগত রাত ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, মধ্যরাতে প্রচুর কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে যাওয়া ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়েছে। বর্তমানে নৌরুটটিতে ছোট-বড় ৫টি ফেরি চলাচল করছে।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০১-০১-২০২৪ ১০:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 193 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া