শিরোনামঃ
মো. আজিজুর রহমান ০১-০১-২০২৪ ০২:২১ অপরাহ্ন |
২০২৪ সালের নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনই বই ফেলো শিক্ষার্থীরা। চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ১০৬নং সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল ১০ঃ৩০ মিনিটে বিদ্যালয়ের কক্ষে বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস পিন্টু।
সাদল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিনের পরিচালনায় সহকারী শিক্ষক হাসনা আক্তার, মোহাম্মদ ফরিদ উদ্দিন পাটোয়ারী, সুলতানা রাজিয়া, সাবরিনা আনোয়ার, মার্জিয়া আহমেদসহ ম্যানেজিং কমিটির সদস্য, পি টি এ কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে গাজীপুর হরিপুর দারুচ্ছুন্নাত নেছারিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সোমবার (১ জানুয়ারি) বেলা ১১ টায় মাদ্রাসার মাঠে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ খান, গভর্নিংবডির সহসভাপতি আবুল হাসনাত মুকুট চৌধুরীসহ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া