চাঁদপুর সদরে নৌকা প্রতীকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উঠোন বৈঠক
২১ জুন, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন

  

চাঁদপুর সদরে নৌকা প্রতীকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উঠোন বৈঠক

মো. মুছা তপদার, সিনিয়র নিউজরুম এডিটর
০১-০১-২০২৪ ০৭:৪১ অপরাহ্ন
চাঁদপুর সদরে নৌকা প্রতীকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উঠোন বৈঠক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ১৫ বছর আগে আমরা যেমন ছিলাম , আজকে তার থেকে আর ভালো আছি , আর এই ভালো থাকার কারন শেখ হাসিনা। এ সরকারের আমলে সর্ব ক্ষেত্রে উন্নতি হয়েছে। বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,ভিডিজি কার্ড, জেলে কার্ড, টিসিবি পণ্য দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পূর্বে অনেক এমপি হয়েছে। চাঁদপুরে তেমন কোন উন্নতি হয়নি। রাস্তা ঘাট, স্কুল কলেজ মাদ্রাসা কিছুই হয়নি।শিক্ষা ক্ষেত্রে সরকারের আমলেই উন্নতি হয়েছে। হাতের মুঠোয় এখন সব সেবা মানুষ পাচ্ছে। একটা স্মার্ট ফোনে সব করা সম্ভাব হচ্ছে, এটা শেখ হাসিনা সরকার করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। এমন কোন স্থান নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি।

দীপু মনি আরোও বলেন, বিগত ৩৫ বছরের ৭ জন এমপি আপনারা পেয়েছেন কিন্তু কোন উন্নয়ন কি হয়েছে? উন্নয়নতো হয়নি, আওয়ামী লীগ সরকারের আমলেই সব উন্নয়ন হয়েছে। ৩৫ বছর পর নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার পর চাঁদপুরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমি আপনাদের ভোটে তিনবার নির্বাচিত হয়েছি। দুইবার মন্ত্রী পদ পেয়েছি বলেই উন্নয়ন কাজগুলো করতে পেরেছি। সোমবার (১ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আগে অশুখ বিসুখ হলে অনেকদূরে মানে জেলা শহরের সরকারি হাসপাতালে নিয়ে যেত হতো। এখন গ্রামেই কমিউনিটি ক্লিনিক হয়েছে। এ জন্য আমাদের শিশু ও মার্তৃমৃত্যু হার কমেছে। সারাদেশে শিক্ষার ক্ষেত্রে আজ আমূল পরিবর্তন হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হচ্ছে। চাঁদপুরে টেকনিক্যাল স্কুল আছে সেখানে নতুন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। মেডিকেল কলেজ, বিদেশ গামীদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আধুনিক নৌ বন্দরের কাজ শুরু হয়েছে। এমন কোন সেক্টর নেই যে সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগেনি।মন্ত্রী বলেন, এখন গ্রামের স্কুলগুলো খুবই সুন্দর এবং পাকা। ছেলে-মেয়ের খুবই মনোরম পরিবেশে পড়া লেখা করতে পারে।প্রত্যেকের বাড়ীর সামনে পাকা রাস্তা। পাকা ছাড়া খুব কমই রাস্তা আছে। আমাদের মা-বোনেরা আগের চাইতে অনেক ভাল আছেন। শেখ হাসিনার কারণে দেশে অনেক উন্নয়ন হয়েছে।আমাদের চাঁদপুরও অনেক উন্নত হয়েছে। আমরা চাই উন্নয়ন এবং ভালো থাকতে। আমরা এখন যেমন আছি, আমরা চাই ছেলে-মেয়েরা আরো ভাল থাকবে।
দীপু মনি বলেন, আগামী ৭ জানুয়ারি চাঁদপুর-৩ আসনের ৫ লক্ষ ৯ হাজার ভোটার প্রত্যেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। যে যাই বলুকনা কেন, এবার অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসব মূখর নির্বাচন হবে। সেই ভোটে আমরা সবাই অংশ নিব।


মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খানের সভাপতি‌ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব বীর প্রতীক মমিন উল্ল্যাহ পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, জেলা কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌকিম, জেলা কৃষকলীগের আহ্বায়ক আজিজ খান বাদল, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুর ইসলাম স্বপন প্রমুখ।

এ সময় যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্না, জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ঈমাম হাসান বাদশা, সদর থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আবদুস সামাদ টুনু, সহ-প্রচার সম্পাদক মনির গাজী,  সদর উপজেলা যুব লীগের আহবায়ক হুমায়ন কবির সুমন, সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাহিদা বেগমসহ মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগের স্বেচ্ছাসেবক লীগ নেতারা উপস্থিত
ছিলেন।


মো. মুছা তপদার, সিনিয়র নিউজরুম এডিটর ০১-০১-২০২৪ ০৭:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 174 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া