কচুয়ায় বই উৎসবে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা
১৫ জুন, ২০২৬ ০৪:০৩ পূর্বাহ্ন

  

কচুয়ায় বই উৎসবে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা

মো. শাহজাহান মিজি
০১-০১-২০২৪ ০৭:৪২ অপরাহ্ন
কচুয়ায় বই উৎসবে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা
সারা দেশের ন্যায় কচুয়ায় বই উৎসবে নতুন বইয়ের ঘ্রানে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন কোমলমতি শিক্ষার্থীরা। এই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই।
 
সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের উত্তর ডুমুরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বই উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
 
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এর সভাপতি মোঃ সেলিম মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল খান, অভিভাবক সদস্য মোঃ মোশারেফ হোসেন, সহকারি শিক্ষক স্বপ্ন রানী দেবনাথ, মোঃ মাসুদ রানা, নাছরিন আক্তার, রূপা রানী সরকার, সুমন চন্দ্র সরকার, ফাতেমা আক্তার,মাসুদুর রহমান, খাদিজা আক্তার, ইউপি সদস্য আব্দুল হান্নান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক ও শিক্ষার্থীরা।
 
কচুয়ায় এ বছর উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে একযোগে বই বিতরণ করা হয়। 
 
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিক পর্যায়ে ১ লক্ষ ৫৭ হাজার ২শ ৬৯ টি, ইবতেদায়ী মাদ্রাসায় ৭৩ হাজার ২শ টি, মাধ্যমিক পর্যায়ে ২ লক্ষ ৫০ হাজার ৩শ টি, মাদ্রাসা পর্যায়ে ১ লক্ষ ৫০ হাজার ৪শ ৪০টি বই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
 
 

মো. শাহজাহান মিজি ০১-০১-২০২৪ ০৭:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 181 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া