ফরিদগঞ্জে ঈগলের পক্ষে উঠান বৈঠক
২১ জুন, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে ঈগলের পক্ষে উঠান বৈঠক

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০১-০১-২০২৪ ০৯:০৭ অপরাহ্ন
ফরিদগঞ্জে ঈগলের পক্ষে উঠান বৈঠক

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার (প্রতীক- ঈগল) সমর্থনে  উঠান বৈঠক হয়েছে।

সোমবার (০১ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার চরগুদাড়া, চরকুমিরা, বড়ালি এবং ধানুয়া এলাকায় অনুষ্ঠিত এইসব পথসভায় ঈগল প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  আবু সাহেদ সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন কোন প্রতীকের নয়, হচ্ছে ব্যক্তিদের জনপ্রিয়তার যাচাই। নির্বাচনে জনসংম্পৃক্তরা বাড়াতে এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দমত প্রার্থী ও তার প্রতীকে ভোট দিতে পারে সেইজন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন।

আমাদের প্রার্থী ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য। তিনি ৫ বছর দায়িত্ব থাকার সময়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি তাকে কাছে পেয়েছে। যিনিই তার কাছে গিয়েছে, তার কথা তিনি শুনেছেন। হাজার মানুষের উপহার করেছেন। একজন প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে তিনি সেই কাজটিই করেছেন।

তাই আগামী ৭ জানুয়ারি আপনারা সকলে ভোটকেন্দ্রে গিয়ে ঈগল প্রতীকে ভোট প্রদান করে আবারো আপানাদের প্রিয় মানুষ  ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে আপনাদের সেবা করার সুযোগ দিন। মানুষ আর বঞ্চিত থাকতে চায় না। বিগত ৫ বছরে মানুষ এমপি কি জিনিস তা দেখেন নি। তাই সময় এসেছে পরিবর্তনের। ঈগল প্রতীকে ভোট দিয়ে  পরিবর্তনের পক্ষে রায় দিবে জনগণ।

এসময় উঠান বৈঠক গুলোতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান,সহসভাপতি আব্বাস বেপারী,  পৌর কাউন্সিলর আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান শেখ শাহআলম, সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতিদ মোনায়েম খান প্রমুখ।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০১-০১-২০২৪ ০৯:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 229 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া