শিরোনামঃ
মো. আজিজুর রহমান ০১-০১-২০২৪ ০৯:০৮ অপরাহ্ন |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সি আই পি মোহাম্মদ জালাল নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও সমাবেশ করে যাচ্ছেন।
সোমবার (১ জানুয়ারি) ১৫ নং রুপসা ইউনিয়ন ও পৌরসভার ৯ নং ওয়ার্ডে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার ৯ নং ওয়ার্ডের চরকুমিরা এলাকাবাসীর আয়োজনে মাদ্রাসায় খোলাফায়ে রাশেদিন মাদ্রাসার মাঠে কাতার প্রবাসী মোহ আবু তাহের সরদার এর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম এর মুহতামিম এ এইচ এম আহসান হাবিব এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী সিআইপি মোহাম্মদ জালাল।
তিনি বলেন, তিন মাস আগেও আমি এমপি নির্বাচন করব এ চিন্তা করি নাই। আমি দীর্ঘদিন যাবত ফরিদগঞ্জ সুখে দুখে ছিলাম। ভবিষ্যতে আমার ব্যক্তিগত ও সরকারের সহযোগিতা আপনাদের কাছে পৌঁছে দিতে এমপি নির্বাচনে অংশ নিয়েছি। আমি আশা করব আপনাদের পাশে থাকার জন্য আমাকে আগামী ৭ জানুয়ারি ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া