জানুয়ারি মাসে হতে পারে দুটি শৈত্যপ্রবাহ
২৫ মে, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন

  

জানুয়ারি মাসে হতে পারে দুটি শৈত্যপ্রবাহ

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০২-০১-২০২৪ ১০:১১ পূর্বাহ্ন
জানুয়ারি মাসে হতে পারে দুটি শৈত্যপ্রবাহ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে জানুয়ারি মাসে দেশে একটি বা দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। জানুয়ারিতেই সাধারণত দেশে শীতের দাপট থাকে। এ বছরও এর ব্যতিক্রম না হওয়ারই সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে সর্বনিম্ন তাপমাত্রা ডিসেম্বরের চেয়েও নেমে যেতে পারে।

সোমবার (১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর তাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে এসব তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে দেশে ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে হয়ত একটা শৈত্যপ্রবাহ আসতে পারে। আরেকটা জানুয়ারির মাঝামাঝি সময়ে হতে পারে। মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এতে আরও বলা হয়েছে— এ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই। এ মাসে দেশের উত্তর, পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে। এ পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

ডিসেম্বর মাসে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি (+১৫২%) বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ ১ ডিসেম্বর সকাল ৬টায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়। পরে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয় ও ৩ ডিসেম্বর ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হয়।

গত ডিসেম্বর মাসে সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত ৩ ডিসেম্বর, চট্টগ্রামে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিসেম্বর, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০২-০১-২০২৪ ১০:১১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 200 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া