শিরোনামঃ
মো. আজিজুর রহমান ০২-০১-২০২৪ ০৭:০৬ অপরাহ্ন |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৩ আসনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী আলহাজ্ব ডা. দীপু মনিকে আগামী ৭ জানুয়ারি ভোট দিয়ে বিজয়ী করতে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে ৩ নং ওয়ার্ডের পূর্ব বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এই সাভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী।
৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুপন পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মোঃ আলমগীর এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ড কেন্দ্র কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন খান, অর্থ সম্পাদক স্বপন পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ফাহিমুল ইসলাম শশী, সাবেক শিক্ষক আব্দুল হালিম, তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম কালু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলী হোসেন, সদস্য জহিরুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের সদস্য রাসেল পাটোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সোহাগ খান কাদির, ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক সুজন খান, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন পাটোয়ারীসহ আরো অনেকে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া