জাপানে রানওয়েতে দুই উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ৫
০৭ মে, ২০২৬ ০৮:১০ অপরাহ্ন

  

জাপানে রানওয়েতে দুই উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ৫

এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি
০২-০১-২০২৪ ০৯:০৯ অপরাহ্ন
জাপানে রানওয়েতে দুই উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ৫
জাপানের টোকিওতে হানেদা বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষের কারণে দুর্ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। জাপানের পরিবহনমন্ত্রী এ কথা জানিয়েছেন।

টোকিওর স্থানীয় সময় মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় জাপান এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজে হানেদা বিমানবন্দরে অবতরণ করার পরপর আগুন ধরে যায়। উড়োজাহাজের ৩৭৯ জন আরোহীর সবাই নিরাপদে বেরিয়ে যান। পরে জানা যায়, রানওয়েতে অবতরণের পর যাত্রীবাহী উড়োজাহাজটির সঙ্গে কোস্টগার্ডের ত্রাণবাহী উড়োজাহাজের সংঘর্ষ হয়।

জাপানের পরিবহনমন্ত্রী তেতসুয়ো সেইতো বলেছেন, কোস্টগার্ডের উড়োজাহাজ থেকে পাওয়া তথ্যমতে উড়োজাহাজটির ক্যাপ্টেন বের হতে পেরেছেন। তবে উড়োজাহাজের পাঁচজন আরোহী নিহত হয়েছেন।

যাত্রীবাহী উড়োজাহাজটি জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপ থেকে ছেড়ে এসে হানেদা বিমানবন্দরে অবতরণের পরপর দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কোস্টগার্ডের উড়োজাহাজের পাঁচজন ক্রু নিহত হয়েছেন। উড়োজাহাজে মোট কতজন আরোহী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, যাত্রীবাহী উড়োজাহাজটির একাংশে আগুন জ্বলছে। আগুনের শিখা উড়োজাহাজের জানালা দিয়ে বেরিয়ে আসছে। এ সময় রানওয়েতেও আগুন জ্বলতে দেখা যায়। উড়োজাহাজ থেকে দ্রুত আরোহীদের নামিয়ে আনেন উদ্ধারকর্মীরা।

জাপান কোস্টগার্ড বলেছে, তাদের উড়োজাহাজটি ত্রাণ নিয়ে ভূমিকম্পকবলিত এলাকায় যাচ্ছিল। টোকিওর হানেদা বিমানবন্দর থেকে জাপানের পশ্চিম উপকূলের নিইজাতা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার কথা ছিল উড়োজাহাজটির।

অন্যদিকে যাত্রীবাহী উড়োজাহাজটি জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপ থেকে ছেড়ে এসে হানেদা বিমানবন্দরে অবতরণ করে। এই উড়োজাহাজে ১২জন ক্রুসহ মোট ৩৭৯ আরোহী ছিলেন।


এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ০২-০১-২০২৪ ০৯:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 164 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া