ডুমুরিয়া হযরত আবু বকর (রাঃ) নূরাণী মাদ্রাসায় নতুন বই বিতরণ
১৫ জুন, ২০২৬ ০২:৪৯ পূর্বাহ্ন

  

ডুমুরিয়া হযরত আবু বকর (রাঃ) নূরাণী মাদ্রাসায় নতুন বই বিতরণ

মো. শাহজাহান মিজি
০২-০১-২০২৪ ১০:৫১ অপরাহ্ন
ডুমুরিয়া হযরত আবু বকর (রাঃ) নূরাণী মাদ্রাসায় নতুন বই বিতরণ

সারাদেশের মত চাঁদপুরের কচুয়ায় বই উৎসবের দ্বিতীয় দিনে নতুন বইয়ের ঘ্রানে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীরা। এ উৎসবের মধ্যদিয়ে শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার কড়ইয়া ইউনিয়নের উত্তর পূর্ব ডুমুরিয়া হযরত আবু বকর (রাঃ) নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসায় বই বিতরণ, অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা’র প্রধান শিক্ষক মাও. আতিকুল্লাহ নূরীর সভাপতিত্বে ও মাদরাসা পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক সবুজ বকাউলের সঞ্চালনায় এতে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মোস্তাফা কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসা’র শিশুশ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়ার মধ্যে দিয়ে এই বই উৎসবের শুভ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বায়তুল আমান জামে মসজিদের সহ-সভাপতি মোঃ শফীকুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ রানা, কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার প্রচার সম্পাদক মোঃ রাছেল, অর্থ সম্পাদক মোঃ ফারুক, মোঃ হারুন মিয়াজী, আলী আক্কাস বকাউল, আলী আহমেদ, সহকারি শিক্ষক মাও. মোঃ আলমগীর হোসেন, মোঃ তুষার আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহ-অর্থ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ শরীফ হোসেন, ইসমাইল হোসেন।

উল্লেখ্য যে, উত্তর পূর্ব ডুমুরিয়া হযরত আবু বকর (রাঃ) নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসায় নূরানী ও ইবতেদায়ী মোট ৮০ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়।


মো. শাহজাহান মিজি ০২-০১-২০২৪ ১০:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 243 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া