হলফ করে বলছি কাউকে হয়রানি করিনি: ড. শামছুল হক ভূঁইয়া
২১ জুন, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন

  

হলফ করে বলছি কাউকে হয়রানি করিনি: ড. শামছুল হক ভূঁইয়া

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৩-০১-২০২৪ ০৮:৪২ অপরাহ্ন
হলফ করে বলছি কাউকে হয়রানি করিনি: ড. শামছুল হক ভূঁইয়া

নৌকার মধ্যে সাপ, ব্যাঙ, কুচিইয়া উঠে গেছে। এগুলো থেকে ফরিদগঞ্জের নৌকাকে মুক্ত করতে ঈগলের প্রয়োজন। তাই ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে এসেছি। আমি নির্বাচিত হলে নৌকাকে এসব থেকে মুক্ত করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জনপ্রিয়তা যাচাই করতে আমাদেরকে নৌকার পাশাপাশি, ঈগল দিয়ে আমাদেরকে মাঠে পাঠিয়েছেন।

আগামী ৭ জানুয়ারী নির্বাচনে আপনারা সকলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ঈগলের জয় নিশ্চিত করে আমাকে আনপাদের সেবা করার সুযোগ দিন। গত ৫ বছরে এই উপজেলা মাদক, প্রতিনিধিলীগ এবং দলের নেতাকর্মীরা নিপিড়ণের নির্যাতনের শিকার হয়েছে।

এসব থেকে মুক্ত হতেই নারী পুরুষ সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে হবে। আমি কারো বিরুদ্ধে কোন কথা না বললেও আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। আমি সংসদ সদস্য থাকাকালিন নাকি অন্যদলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছি। আমি হলফ করে বলছি, আমি কোন মামলা দেয়নি এবং এর সাথে জড়িত নই। দলমত নির্বিশেষে ফরিদগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষজনের কল্যাণে আমি রাজনীতি করছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া মঙ্গলবার (২ জানুয়ারী) উপজেলার  গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সোভান, পশ্চিম সোভান, ধানুয়া, নয়ারহাট বাজার, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের আইলের রাস্তা, গোয়ালভাওড় বাজার, রামপুর বাজার, চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের ফিরোজপুর বাজার, চৌমুহনী বাজার, বিরামপুর বাজার, চরদুখিয়া পুর্ব ইউনিয়নের বেড়ী বাজার, সন্তোষপুর বাজার, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মদিনা বাজার ও কালির বাজারের বিভিন্ন পথসভায় একথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ , আওয়ামী লীগ নেতা ইমরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, সদস্য কামাল মিজি, ইউপি চেয়ারম্যান শেখ শাহআলম, সাবেক চেয়ারম্যান সোহেল চৌধুরী প্রমুখ।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৩-০১-২০২৪ ০৮:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 324 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া