শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৩-০১-২০২৪ ১০:৩৫ অপরাহ্ন |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৩ সদর হাইমচর আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির নৌকা প্রতিকের নির্বাচনি প্রচার প্রচারনা করার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত শিক্ষক হাইমচর উপজেলার ৫৯নং উত্তর গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সালাহউদ্দিন।
মঙ্গলবার (২ জানুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ইয়াসমিন মেহের এর স্বাক্ষরিত আদেশ নামায় এ শিক্ষককে বরখাস্ত করা হয়। একই দিনে তাকে শোকজ একই দিনে বরখাস্ত করা হয়। অফিস আদেশ সূত্রে জানাযায়, সহকারী শিক্ষক সালাউদ্দিন মিয়া রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহন করেন। যা সরকারি কর্মচারী আচার-আচরণ পরিপন্থী। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ২(ই) ও ৩(খ) অনুযায়ী অভিযুক্ত করা হয়। একই বিধিমালা বিধি ১২ (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযুক্ত সালাহউদ্দিন মাস্টার কাছে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০২০ সালে উপজেলা পরিষদের নির্বাচনের প্রাক্কালে আমার এলাকায় বর্ডার পোলে উপজেলা চেয়ারম্যান আগমন কালে উপস্থিত উৎসুক জনতা চেয়ারম্যান মহোদয়কে স্বাগত জানান। ওই সময় আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে ছিলাম। তৎসময়ের আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ওই সময়ের এই ছবিটি মেসেঞ্জারে আমাকে প্রেরণ করে হুমকি দেন। সেই ২০২০ সালের ছবিটি বর্তমান ছবি বলে নাসির মাস্টার ডিপিওকে প্রেরণ করেন। আমি নাকি গত ১ জানুয়ারি নৌকা মার্কার মিছিল করি। আসলে আমি কোন মিছিলে অংশগ্রহণ করি না। আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র মাত্র। আমি ডাক্তার দীপু মনি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কে পছন্দ করি। নাসির মাস্টার এছাড়াও ইতিপূর্বে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের মূল হোতা হিসেবে কাজ করছে তার প্রমাণ আমার নিকট আছে। জেলা শিক্ষা অফিসার ছবিটি পেয়ে কোন ধরনের তদন্ত ছাড়া সত্য মিথ্যা যাচাই না করে নাসির মাস্টারে মুখের কথায় বিশ্বাস করলো আমি নৌকা প্রতীকের প্রচার প্রচারণায় লিপ্ত। তখন তিনি আমাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। আমি প্রকৃতপক্ষে নির্দোষ হিসেবে চ্যালেঞ্জ করছি।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন কাছে জানতে চাইলে তিনি বলেন, সহকারী শিক্ষক সালাউদ্দিন মিয়া তিনি দোষ করে আরেকজনের উপরে দোষ চাপাচ্ছেন। আমি চাই যে দোষী তার শাস্তি হোক। আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ইয়াসমিন মেহের মেডাম কাছে অনুরোধ যারা দোষী তাদের কে যেনো শাস্তি দেওয়া হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাফর শেখ জানান, উপজেলা শিক্ষক সমিতির কমিটিকে কেন্দ্র করে ২০২০ সালের একটি পুরনো ছবি জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে। সে ছবিতে সালাউদ্দিন মাস্টার উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ছিলেন। পুরনো ছবি ব্যবহার করে ডিপিও স্যারকে ভুল তথ্য দিয়ে তাকে বহিস্কার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার প্রয়োজন ছিল।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান জানান, কে বা কারা যেনো জেলা শিক্ষা অফিসারের কাছে সালাউদ্দিন মাস্টারের নির্বাচনী প্রচারনার মিছিলের একটি ছবি পাঠিয়েছন। সেই ছবির আলোকে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া