শিরোনামঃ
মো. আজিজুর রহমান ০৪-০১-২০২৪ ০৭:৪২ অপরাহ্ন |
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর হরিপুর দারুচ্ছুন্নাত নেছারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষের ছবক অনুষ্ঠান ও ২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। ছাড়াও বিভিন্ন সময়ে বিদায়ী শিক্ষক কর্মচারীদের কে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১২ টায় মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে মাদ্রাসার গভর্নিং বডি সহ-সভাপতি আবুল হাসানাত মুকুট চৌধুরীর সভাপতিত্বে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান। প্রধান পৃষ্ঠপোষক বিদ্যুৎসাহী সদস্য মোঃ আনোয়ার হোসেন তারেক পাটোয়ারী।
অনুষ্ঠানের সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন সাবেক অধ্যক্ষ নুরুল কবির, সাবেক আরবি প্রভাষাক মাওলানা আব্দুল করিম, মাওলানা ফজলুল কাদের বাগদাদী, ইংরেজি প্রভাষক হেলাল উদ্দিন সহকারী মৌলবি নূর মোহাম্মদ, নাজির হোসেন, সহকারী শিক্ষক কুদরত উল্লাহ, এবতেদায় প্রধান মরহুম ইসমাইল হোসেন, লাইব্রেরিয়ান মরহুম শাহজাহান অফিস সহকারি মোহাম্মদ মজিবুল্লাহ। অনুষ্ঠানে ইংরেজি প্রভাষক মোঃ শাহজালাল এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সদস্য হুমায়ুন মিয়াজী, ব্যবসায়ী মোহাম্মদ শাহেদ খান, মোহাম্মদ মামুনুর রশিদ খান, আরিফ আব্দুল মজিদ শেখ ফরিদ উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সবক প্রদান করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া